বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক নিয়োগ সুপারিশ  NTRCA এর মাধ্যমেই হতে হবে।

বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক নিয়োগ সুপারিশ NTRCA এর মাধ্যমেই হতে হবে।

NTRCA নিয়োগ সুপারিশ

দেশে বিভিন্ন ক্যাটাগরির স্কুল কলেজ রয়েছে। এসব স্কুলগুলো জ্ঞানী জাতি তৈরি কারখানা। আর সাহিত্যের ভাষায় বাগান।এই বাগানগুলোর পরিচর্যা করেন শিক্ষকেরা।ফুল ফোঁটায়।নতুন নতুন প্রজাপতি এসে উড়ে।অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা।প্রাণবন্ত করে রাখে শিক্ষাঙ্গন। আসল কথা আসা যাক। দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয় প্রথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারি প্রতিষ্ঠানে BPSC এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে থাকে।কিন্তু বেসরকারি এমপিওভূক্ত স্কুল,মাদ্রাসা, কলেজ, কারিগরি ও ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত নিরপেক্ষতার সাথে মেধাবী প্রার্থীদের শিক্ষক হিসেবে সুপারিশ করে থাকে। এই যে মেধার ভিত্তিতে সরকারিভাবে NTRCA শিক্ষক নিয়োগ সুপারিশ করছ এতে অনেকের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে।একসময় কমিটির মাধ্যমে অর্থের বিনিময়ে নামেমাত্র পরীক্ষা নিয়ে বেসরকারি এমপিওভূক্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হতো। একথা প্রকাশ্য সত্য, সর্বজনবিদিত। শোনা যায় ৯০ দশকে শিক্ষক নিয়োগ ২০-৩০ হাজার টাকা করে দেয়া লাগতো।যখন থেকে NTRCA গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ শুরু করলো তখন থেকে বিনা টাকায় মেধাবীরা শিক্ষাঙ্গনে  প্রবেশ শুরু করলো।অবশ্য এখন কমিটির মাধ্যমে নিয়োগ  হওয়া কতিপয় ব্যক্তি ছাড়া  প্রায় সকল শিক্ষক এনটিআরসিএ এর মাধ্যমে হওয়া নিয়োগ প্রথা সমর্থন করছেন।এমন কি নতুন করে চালু হওয়া প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়ে অনেকে করে বিতর্ক শুরু করেছেন। অনেকে চেষ্টা করছেন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দিতে।তাদের উদ্দেশ্য কী?শিক্ষাঙ্গন দূর্নীতিমুক্ত না হলে শিক্ষার্থীরা কীভাবে দূর্নীতিমুক্ত দেশ গড়বে ?

শিক্ষক নিয়োগ ক্ষমতা কার কাছে থাকা উচিত?

শুধু সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান   শিক্ষক নয় কর্মচারীদেরকেও NTRCA এর মাধ্যমে নিয়োগ দেয়া উচিত। এতে বেসরকারি এমপিওভূক্ত প্রতিষ্ঠানে দূর্নীতি কমে আসবে।প্রয়োজনে কমিটি প্রথা বাতিল বা কমিটির ক্ষমতা কমিয়ে জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে আর্থিক  তদারকির দায়িত্ব দেয়া উচিত।এতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দায়িত্ব এবং সম্মান উভয়ই বাড়বে। মেধাবীদের স্বার্থে, বিদ্যালয়ের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে শিক্ষক নিয়োগ NTRCA এর হাতে থাকা উচিত। শিক্ষক নিয়োগ সুপারিশ দানকারী এই প্রতিষ্ঠানটির ক্ষমতা আরো বাড়ানো উচিত। প্রতিষ্ঠানগুলোকে আর্থিক দূর্নীতি থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারের উচিত আরো দৃঢ় চিত্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

মন্তব্যসমূহ