বাংলাদেশে কারিগরি শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থী সংকট

বাংলাদেশে কারিগরি শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থী সংকট

কারিগরি শিক্ষার গুরুত্ব  ও বাস্তব প্রশিক্ষণ
মেকানিক্যাল ওয়ার্কশপ

বাংলাদেশ কারিগরি শিক্ষা ও কারিগরি জ্ঞানে অনেকটা পিছিয়ে পড়েছে।ফলে দক্ষ জনশক্তি তৈরি করা যায় নি।প্রতিবেশী দেশ ভারত কারিগরি শিক্ষায় আমাদের তুলনায় বেশ এগিয়ে রয়েছে।পার্শ্ববর্তী দেশ চীন তাদের প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করছে। সেখানে আমরা গরুর রচনায় সীমাবদ্ধ রয়ে গেছি। দেশে সরকারি-বেসরকারি পলিটেকনিক, ভোকেশনাল ইনস্টিটিউট ও অন্যান্য টেকনিক্যাল  ট্রেনিং সেন্টারগুলোতে কারিগরি শিক্ষা দেয়া হলেও প্রয়োজনীয় টুলস, ইনস্ট্রুমেন্ট না থাকায় দক্ষ কারিগর তৈরি করা সম্ভব হচ্ছে না। বিগত সমস্ত সরকার কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে বলেছেন। বর্তমান সরকারও বলছেন। কিন্তু কারিগরি শিক্ষার মানোন্নয়নে যে বাস্তবিক রুপ রেখা প্রয়োজন তা সরকার  তুলে ধরছেন না। শোনা যাচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরে দেশে ৩৩২ টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও ৫০০ টি মাদ্রাসায় নতুন করে ভোকেশনাল কোর্স চালু করবে।এটা ভালো উদ্যোগ। কিন্তু এর ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ, মাদ্রাসায় দিন দিন শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। নিশ্চয় এই ভোকেশনাল কোর্সগুলো সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে কারিগরি অধিদপ্তরের অধীনে থাকবে।এমপিও নীতিমালা অনুযায়ী প্রতি ট্রেডের প্রতি শ্রেণিতে ২০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি থাকতে হবে।নতুবা এমপিও চালু হবে না।বেশিরভাগ  মাদ্রাসাগুলোতে প্রতি শ্রেণিতে গড়ে ২০-৩০ জন  শিক্ষার্থী দেখা যায়। ফলে মাদ্রাসাগুলোতে সংযুক্ত ভোকেশনালের জন্য শিক্ষার্থী পাওয়া খুবই কঠিন কাজ।বর্তমানে সংযুক্ত ভোকেশনাল মাদ্রাসাগুলোতেও একই করুণ চিত্র।খোঁজ নিলে দেখা যাবে বেশিরভাগ ভোকেশনাল মাদ্রাসায় শিক্ষার্থী সংকট। এমতাবস্থায় ৫০০ টি মাদ্রাসায় নতুন করে ভোকেশনাল শিক্ষার্থী পাওয়া কঠিন হবে।ফলে এমপিও হতে সমস্যায় পড়বে শিক্ষকেরা। এই আশঙ্কায় মেধাবি শিক্ষক  পাওয়া কঠিন হতে পারে।তাই মাদ্রাসায় ভোকেশনাল কোর্স  সংযুক্ত শাখা না করে সবার জন্য বাধ্যতামূলক করা হোক

কেন ভোকেশনাল স্কুলগুলোতে শিক্ষার্থী সংকট?

১. শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতন নয়।

২. মেধাবীরা কারিগরি শিক্ষাকে কম মেধাবীদের জন্য মনে করে।

৩. ভোকেশনালগুলোতে আধুনিক সচল যন্ত্রপাতি না থাকা।

৪. কারিগরি অধিদপ্তরের উদাসীনতা। 

শেষ কথা

একজন কারিগরি শিক্ষক হিসেবে আমি মনে করি কারিগরি শিক্ষাকে কৃষি ও আইসিটির মতো সকল শাখায় বাধ্যতামূলক করা জরুরি।  শুধু কোর্স খুললেই দক্ষ জনবল তৈরি করা যাবে না।দরকার বাস্তব প্রশিক্ষণের জন্য অর্থ,কাঁচামাল। বরাদ্দ না থাকলে স্কুলের পক্ষ থেকে ওয়ার্কশপ ও ল্যাবের ব্যয়ভার বহন অসম্ভব। যেহেতু মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষায় আগ্রহী ও মেধাবী শিক্ষার্থী পাওয়া কঠিন তাই স্বতন্ত্র ও সংযুক্তে নামে অর্থ ঢেলে শিক্ষার্থী সংকটে না পড়ে  কারিগরি শিক্ষা সকলের জন্য বাধ্যতমূলক হওয়া উচিত। অবশ্য সরকার ৬ষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাইছে।পর্যায়ক্রমে সবার জন্য করা হবে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ।শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন উপর গুরুত্ব না দিয়ে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি শিক্ষা অর্জিত হোক।

মন্তব্যসমূহ