Bangladesh Government Salary Calculator (New Pay Scale)

সরকারি ও এমপিওভুক্ত বেতন ক্যালকুলেটর ২০২৬ - কাস্টম ভাতা ও কর্তন হিসাব

সরকারি ও এমপিওভুক্ত চাকরিজীবীদের বেতন হিসাব 

নতুন পে-স্কেল, প্রণোদনা ও কর্তন (বিধি অনুযায়ী)

বেসিক বেতন, বাড়ি ভাড়া, প্রণোদনা ও কর্তনের হিসাব  বসিয়ে আপনার মোট নিট বেতন হিসাব করুন।

১. মূল বেতন ও শতাংশের ভাতাসমূহ (প্রযোজ্য হলে )

২. ফিক্সড ভাতাসমূহ (প্রযোজ্য হলে)

৩. মাসিক কর্তন  (বেসিকের শতাংশ  হারে)

বাংলাদেশ সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব 

বাংলাদেশে সরকারি  চাকুরিজীবী এবং বেসরকারি কিন্তু এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন মূলত জাতীয় পে-স্কেলের গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়। তবে দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামোর আপডেটের আলোকে ভাতাদির পরিবর্তন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ সরকারি চাকরিজীবীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে (যেমন ৪৫% থেকে ৫০%) বাড়ি ভাড়া পেয়ে থাকেন। অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট বা ফিক্সড হারে দেওয়া হয়ে থাকলেও নতুন অর্থ বছর ইনক্রিমেন্ট ও ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়বে।

বিশেষ সুবিধা (প্রণোদনা) ও মহার্ঘ ভাতার  হিসাব

সরকারি ঘোষণা অনুযায়ী অনেক সময় মূল বেতনের উপর ৫% বা ১৫% হারে বিশেষ সুবিধা বা প্রণোদনা যোগ করা হয়। একই সাথে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতাও বেসিকের নির্দিষ্ট  পার্সেন্টেজ আকারে প্রদান করা হতে পারে। আমাদের এই ফ্লেক্সিবল ক্যালকুলেটরটির বিশেষত্ব হলো, এখানে আপনি যেকোনো কাস্টম পার্সেন্টেজ বসিয়ে সহজেই আপনার গ্রস বা মোট প্রদেয় বেতন বের করে নিতে পারবেন।

কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা কর্তন 

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রে প্রতি মাসের এমপিও বা মূল বেসিক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারিভাবে কেটে রাখা হয়। এর মধ্যে কল্যাণ ট্রাস্ট কর্তন ৪% এবং অবসর সুবিধা কর্তন ৬%—অর্থাৎ সর্বমোট ১০% টাকা স্বয়ংক্রিয়ভাবে মাইনাস করা হয়। এই ক্যালকুলেটরটি ব্যবহার করে একজন শিক্ষক খুব সহজেই তার মূল বেসিক থেকে এই ১০% কর্তন বাদ দিয়ে পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কত টাকা নিট বেতন (Net Payable Salary) আসবে, তা এক ক্লিকে নির্ভুলভাবে জানতে পারবেন।